প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:০৯ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ৬:৩৯ PM

সংগৃহীত ছবি
বলিউড সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েলের শুটিং সেটে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানকে কেন্দ্র করে শুটিং চলাকালীন নানা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
প্রথম ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে জমায়েত হওয়া দর্শকদের সঙ্গে পরিচালক এবং কিছু কলাকুশলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি, কলার ধরা ও চুল টানা–হেঁচড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং উপস্থিত কিছু মানুষ এগিয়ে আসেন।
অন্য একটি ভিডিওতে গাড়ির ভেতরে আয়ুষ্মান ও সারার মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। রাগান্বিত ভঙ্গিতে আয়ুষ্মান সারাকে জবাব দেন, এতে ক্ষুব্ধ হয়ে সারা গাড়ি থেকে নেমে যান। তবে এটি আসল ঝগড়া নাকি সিনেমার কোনো দৃশ্য—এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ছবিতে মূল চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান ও ওয়ামিকা গাব্বি। শুটিং সেটে বিশৃঙ্খলার বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।