প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৪৭ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রার্থী হন কমালা। তবে নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে পরাজিত হন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তিরা ক্ষমতা ছাড়ার পর ৬ মাস পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা পান। জো বাইডেন বিদায়ের আগে কমালার নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন। কিন্তু ট্রাম্প প্রশাসন শুক্রবার সেই আদেশ বাতিল করে, আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন না।
কমালার জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রিস্টেন অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট পেশাদারিত্ব, নিষ্ঠা ও কাজের প্রতি প্রতিশ্রুতির জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।
সিনেটের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্ফিফ বলেন, ট্রাম্পের কাছে প্রতিশোধ ছাড়া আর কোনো এজেন্ডা নেই।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা ছিল কমালার, কিন্তু তিনি আগ্রহ প্রকাশ করেননি। বর্তমানে কমালা তার বই ‘ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেইজ’ প্রচারে ব্যস্ত।
সূত্র: রয়টার্স