বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      ● ইসলামাবাদে ভ্যাটিকানের আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার      ● শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট      ● আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ      
আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি মৃত্যুদণ্ডের এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইরান মৃত্যুদণ্ডকে সমাজ নিয়ন্ত্রণ ও দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এতে সংখ্যালঘু ও অভিবাসীরা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন। শুধু জুলাই মাসেই ১১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এ ছাড়া চলতি বছরে সাতটি প্রকাশ্য ফাঁসি কার্যকর করা হয়েছে। সর্বশেষটি কার্যকর হয় ১৯ আগস্ট ফারস প্রদেশে।

জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, প্রকাশ্য মৃত্যুদণ্ড মানব মর্যাদার চরম লঙ্ঘন এবং এটি শিশুদের ওপর ভয়াবহ মানসিক প্রভাব ফেলে।

প্রতিবেদনে আরো জানানো হয়, বর্তমানে ১১ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে আছেন। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে ইরানি মুজাহিদিন-ই-খালক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০২২ সালের উইমেন, লাইফ, ফ্রিডম আন্দোলনে অংশ নিয়েছিলেন। 

জাতিসংঘ আবারও ইরানকে সব মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, মৃত্যুদণ্ড মানুষের জীবনের অধিকারের পরিপন্থি এবং ভুল রায় কার্যকরের বড় ঝুঁকি তৈরি করে।

সূত্র : শাফাক নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close