বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী      ● তিন ঘণ্টার ব্যবধানে জাপানে ২ ভূমিকম্প      ● প্রতিদিন বাদাম খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর?      ● আজকের মুদ্রার রেট: ৮ অক্টোবর ২০২৬      ● পারফিউম ব্যবহারে এই ৪ ভুলেই কমে যায় ঘ্রাণের স্থায়িত্ব      ● বিশ্ববাজারে কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম      ● ভারতে স্টারলিংকের সেবা চালু নিয়ে মাস্ক-দিল্লির টানাপোড়েন      ● বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম      ● আগাম আমন কাটায় ব্যস্ত কৃষক, প্রস্তুতি শীতকালীন ফসলের      ● মানুষের চাপে উঁচু পাহাড়ে সরে যাচ্ছে মনাল      ● IMF-World Bank-এর বার্ষিক সভায় আমন্ত্রণ পেলেন কেন্দুয়ার নাজমুল হাসান      ● হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি, ‘অবৈধ’ নৌপথ বন্ধ করবে ইরান      
তিন ঘণ্টার ব্যবধানে জাপানে ২ ভূমিকম্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম

জাপানের পূর্বাঞ্চলে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে এসব কম্পন অনুভূত হলেও কোনো ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে কম্পনের তীব্রতা ছিল ৪। পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি।

সাম্প্রতিক সময়ে জাপানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাপান   ভূমিকম্প   জাপানে ভূমিকম্প   চিবা   ইবারাকি   টোকিও   সুনামি   ভূমিকম্পের মাত্রা   পূর্ব জাপান   জাপানের আবহাওয়া সংস্থা   ভূমিকম্পের কম্পন   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close