বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:০৭ AM

কুমিল্লার দেবিদ্বারে আলাউদ্দি সরকার ফাউন্ডেশন–এর উদ্যোগে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়গুলোর আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বড়শালঘর গ্রামের মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. ইউনুছ মিয়া এবং সঞ্চালনা করেন মো. সফিউল্লাহ ইউনুস হেলালি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলহাজ্ব মাহববুল আলম সরকার, ইঞ্জিনিয়ার তাহসিন আহসান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন ছিদ্দিকা প্রমুখ।

আলোচকরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বরং পারিবারিক ও সামাজিক সুশিক্ষায় গড়ে তোলা জরুরি। শিশুদের মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী করতে হবে।

তারা আরও বলেন, পরিবেশ দূষণ রোধে এবং শিক্ষার্থীদের সুস্থতায় প্রতিটি বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ জরুরি। এতে বিদ্যালয়গুলো হয়ে উঠবে ‘অক্সিজেন ফ্যাক্টরি’।

উদ্বোধনী দিনে মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close