বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৪০ AM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ চূড়ান্ত করার আগে এ রোডম্যাপ প্রকাশকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতারা।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে। ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ৬টি উপায় নিয়ে মতামত পাওয়া গেছে— যার মধ্যে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি জানায়। অন্য দলগুলো গণভোট ও সংবিধান সংস্কারের মতো প্রস্তাব দেয়।

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালেই প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা করেছেন। যদিও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে, তবে প্রতিশ্রুতি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ ও সংস্কারে অগ্রগতি অর্জনের পর রোডম্যাপ প্রকাশ করা হবে। বাস্তবে এখনো জুলাই সনদের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি, বরং বৈঠকগুলো পেছানো হচ্ছে।

আরিফুল ইসলাম আদীব বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন প্রয়োজন। আমরা নির্বাচন বিরোধী নই। তাই রোডম্যাপ ঘোষণা ইতিবাচক। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন প্রস্তুতি ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সনদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close