প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। জুলাই- ২০২৫ মাসে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জামালের হাতে এ পুরস্কার তুলে দেন।
জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বাঁশখালী থানার উপ-পরিদর্শক এসআই জামাল হোসেনের নেতৃত্বে ৪১ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ লিটার মদ উদ্ধারসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন এসআই জামাল। এছাড়া বিট এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
এসআই জামাল হোসেন বলেন, “শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কারের সম্মান শুধু আমার নয়, ওসি স্যারসহ পুরো থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা সবসময় পুলিশের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ।”