প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:১১ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার আলহাজ শাহ আলম,উপজেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী আবু সুফিয়ান, মডেল কেয়ারটেকার আব্দুল হালিম, সাধারণ কেয়ারটেকার আবু সাইদ, জান্নাতুল ফেরদৌস।
আরো উপস্থিত ছিলেন, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সভাপতি হাফেজ সানাউল্লাহসহ উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা।