মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:১১ পিএম

মাদারীপুরের কালকিনিতে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সারাদেশের ন্যায় বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো. রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো. হেজাজ খানসহ ইউনিয়ন দলনেতা ও আনসার ও ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রবিউল ইসলাম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কালকিনি   আনসার ভিডিপি   বৃক্ষরোপণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close