প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম

যশোর জেনারেল হাসপাতালের ভেতর থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করে কর্তব্যরত গার্ডরা। এসময় তার কাছ থেকে ২ পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে প্রশাসনের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।
প্রশাসন জানায়, তাকে মাদকসহ হাতেনাতে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন হাসপাতালের গার্ডরা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম