প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম

প্রতীকী ছবি
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে তিনি তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলেন।
অভিযোগ করে তিনি জানান, অটোরিকশা উঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে একটি ইজিবাইকে করে উপজেলার বাদুরা গ্রামে নিয়ে যায়। এবং একটি নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে। এরপর বুধবার দুপুরে এক ব্যক্তি তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানান, তার পিতা-মাতা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকত।সম্প্রতি সে ঢাকা থেকে শংকরপাশায় এসেছিল।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।