বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:১৩ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ২:২০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে সুতলেজ, রাভি ও চেনাব নদীর পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নিহতদের মধ্যে ৫ জন শিয়ালকোট, ৪ জন গুজরাট, ৩ জন নারোয়াল, ২ জন হাফিজাবাদ এবং একজন গুজরানওয়ালার বাসিন্দা। জেলার প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এবং সম্প্রতি ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে পাঞ্জাবের মধ্যাঞ্চল তলিয়ে যায়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, বন্যা এবার দক্ষিণ পাঞ্জাবেও ছড়িয়ে পড়তে পারে।

পাকিস্তান দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, প্রদেশের ১৭টি জেলায় বন্যা হয়েছে। এর মধ্যে শিয়ালকোট, নারোয়াল, হাফিজাবাদ, সারগোধা, লাহোর, কাসুর, ওকারা ও ফয়সালাবাদের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

সরকারি হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। উদ্ধারকর্মীরা দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন এবং লাখ লাখ গবাদি পশু উদ্ধার করেছেন।

পিডিএমএ-এর তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন দুর্যোগে (বজ্রপাত, হড়পা বান, ঘরবাড়ি ধস ইত্যাদি) এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮০৭ জন।

সূত্র: ডন

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   বন্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close