বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
বাজারে এলো বিশাল ডিসপ্লের নতুন স্মার্টফোন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে এসেছে, ‘সময় এখন আমার’ স্লোগান নিয়ে। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬.৯ ইঞ্চির বিশাল ডট ড্রপ ডিসপ্লে, যা ভিডিও, গেমস ও অন্যান্য কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও স্পষ্ট ও উপভোগ্য করে তোলে।

ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় দ্রুত স্ক্রল বা গেম খেলার সময় ভিজ্যুয়াল থাকবে মসৃণ ও পরিষ্কার। এছাড়া, সূর্যের আলো বা অল্প আলোতে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের উজ্জ্বলতা বৃদ্ধি বা হ্রাস করার সুবিধা রয়েছে। চোখের সুরক্ষার জন্য এটি পেয়েছে টিইউভি রেইনল্যান্ডের তিনটি আন্তর্জাতিক সার্টিফিকেট—লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি।

ফোনে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা ৩৩ ওয়াট টার্বো চার্জারে মাত্র ৩১ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। এছাড়া ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধায় ফোনটি পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

ক্যামেরার দিক থেকেও ফোন শক্তিশালী। এতে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হবে।”

ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু তিনটি রঙে পাওয়া যাবে। 

৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৪,৯৯৯ টাকা

৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১৭,৪৯৯ টাকা

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্মার্টফোন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close