বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
হিটের উপ-প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি স্বাক্ষর
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:০৮ AM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৩ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নে বুধবার (২৭ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং উপ-প্রকল্পপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, হায়ার এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় গতিশীলতা আনবে এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, সম্প্রতি নোবিপ্রবি হিট প্রকল্পের আওতায় মোট সাতটি গবেষণা প্রজেক্ট অনুমোদন পেয়েছে, যেখানে পাঁচটি বিভাগের সাতজন শিক্ষক সুপারভাইজার হিসেবে মনোনীত হয়েছেন। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে গবেষণামুখী করবে।

অনুষ্ঠানে নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ হিট প্রজেক্টপ্রাপ্ত নোবিপ্রবির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিট প্রকল্পের অধীনে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষক-গবেষকদের কাছ থেকে মোট ১৪৮১টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৫১টি উপ-প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন পায়। শিক্ষা মন্ত্রণালয়াধীন এ প্রকল্পটি ইউজিসি বাস্তবায়ন করছে, যার মেয়াদ ২০২৩-২০২৮ সাল পর্যন্ত এবং ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   নোবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close