প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:২০ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৯:২৮ PM

গাজীপুর বিজিএমইএ স্কুলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে নেকস্ ফ্যাশনওয়্যার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দীন রাশেদকে। বুধবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক প্রতিক্রিয়ায় কামাল উদ্দীন রাশেদ বলেন, বিজিএমইএ স্কুল, গাজীপুর-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করার বিজিএমইএ’র মাননীয় সভাপতি, সম্মানিত বোর্ড অব ডিরেক্টরস এবং সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য এক বিরাট সম্মান এবং দায়িত্বের প্রতীক। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা নিয়ে গাজীপুর, বিজিএমইএ স্কুলের উন্নয়নে এবং বিজিএমইএ-এর যে কোনো কাজে আমি আপনাদের সাথে কাজ করিতে ইচ্ছুক। এছাড়া ধন্যবাদ জানাই বিজিএমইএ এর প্রেসিডেন্ট এবং ফোরাম'র সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারী মহোদয়কে আমার প্রতি আপনাদের বিশ্বাস ও ভালোবাসার জন্য।
স্বদেশ প্রতিদিন/এনআর/ওএফ