বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাইয়ের চোখ তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, নেপথ্যে যা জানা গেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের মুলাদীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে তার দুই চোখ উৎপাটন করেছে। গত ২২ আগস্ট গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হয় ২৩ আগস্ট রাতে। পরে ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত রিপন ব্যাপারীকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অভিযুক্তরা হলেন রিপনের মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করেছিলেন। প্রায় তিন মাস আগে রিপন সেই সম্পদ ফেরত চাইলে দুই ভাইয়ের সঙ্গে বিরোধের সূচনা হয়। একাধিক সালিশ বৈঠকের পরও সমাধান হয়নি।

গত শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বাড়ি আসা রিপন টাকা ফেরত চাইলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। রাত ১১টার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ উৎপাটনের নির্দেশ দেন। বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই রিপনকে অমানবিকভাবে নির্যাতন করে চোখ উপড়ে ফেলে। প্রতিবেশীরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেন।

আহত রিপন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বাবাকে তিনি ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন। সেই সম্পদ ফেরত চাওয়ায় বাবার নির্দেশে তার দুই ভাই চোখ উৎপাটন করেছে। তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এখনও কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।

বরিশাল জেলা পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ভাই   চোখ   ভিডিও   ভাইরাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close