বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক ও অন্যান্য প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর রেলভবনে বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে গঠিত সাত সদস্যের কমিটির মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। আগামীকাল পুরো কমিটি শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি নিয়ে পুনরায় বৈঠকে বসবে। তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে অংশীজন শিক্ষক ও অন্যান্য প্রকৌশলীদেরও বৈঠক হবে। যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত, যা শিক্ষার্থীদের সঙ্গে ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।”

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলেছেন, যার মধ্যে রয়েছে:
-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আন্দোলনকারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।
-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্টেকহোল্ডারদের সঙ্গে কমিটি অবিলম্বে সংস্কার করা।
-আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত হবে।
-হামলায় জড়িতদের গ্রেপ্তার ও চাকরি থেকে বহিষ্কার করা।
-ডিসি মাসুদকে যৌক্তিক আন্দোলনে হামলার জন্য বহিষ্কার করা।

বৈঠকে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন, সার্বিক বিষয়গুলো আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বিস্তারিত তুলে ধরা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সমাধান   ছাড়া   প্রকৌশল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close