মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের ব্যাংকাস্যুরেন্সে ৫ হাজার পলিসি বিক্রির মাইলফলক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:২৩ পিএম

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স চ্যানেলে পাঁচ হাজার ইন্স্যুরেন্স পলিসির গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে সিটি ব্যাংক। অল্প সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক পলিসি বিক্রির মাধ্যমে এখন দেশের শীর্ষ ব্যাংকাস্যুরেন্স পার্টনার হিসেবে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।  

দেশজুড়ে গার্ডিয়ান এর বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্ট এর প্রতি ধারাবাহিকভাবে গ্রাহকদের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের জন্য সিটি ব্যাংক গার্ডিয়ানের যেসব প্রোডাক্ট অফার করছে, তার মধ্যে রয়েছে: গার্ডিয়ান চাইল্ড প্রটেকশন প্ল্যান, গার্ডিয়ান ফোর স্টেজ প্ল্যান, গার্ডিয়ান সঞ্চয়, গার্ডিয়ান পেনশন প্ল্যান ও গার্ডিয়ান প্রবৃদ্ধি।  

বাংলাদেশে গার্ডিয়ান প্রথম ব্যাংকাস্যুরেন্স পলিসি ইস্যু করার মধ্য দিয়ে সিটি ব্যাংক এই খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের এ দ্রুত অর্জিত সাফল্য গার্ডিয়ান এর উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।  তাছাড়া, পলিসি বিক্রির সাফল্য ব্যাংকটির বিস্তৃত ও সমন্বিত আর্থিক সেবা দেওয়ার সক্ষমতা প্রমাণ করে।   

গার্ডিয়ান এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, “প্রথম দিন থেকেই সিটি ব্যাংক আমাদের নতুন কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই মাইলফলক তাদের সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ। আমি বিশ্বাস করি সিটি ব্যাংক এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক সেবা আরও বিস্তৃত করতে পারবো এবং এজন্য আমি আন্তরিকভাবে সিটি ব্যাংককে ধন্যবাদ জানাই।”

২০২৪ সালের মার্চে ব্যাংকাস্যুরেন্সের যাত্রা শুরু করার পর বছর শেষেই দেশের মোট ব্যাংকাস্যুরেন্স বিক্রয়ের ৭৯ শতাংশ বাজার দখল করে নেতৃত্বস্থানীয় অবস্থানে চলে যায় গার্ডিয়ান। সিটি ব্যাংকের সাথে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে গার্ডিয়ান দেশের ব্যাংকাস্যুরেন্স, পাশাপাশি ইন্স্যুরটেক ও মাইক্রো ইন্স্যুরেন্স খাতেও তাদের নেতৃত্ব ধরে রেখেছে। প্রযুক্তিনির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক বিমা সেবার মাধ্যমে দেশের কোটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  সিটি ব্যাংক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close