বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেবীগঞ্জে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৩০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে যৌথবাহিনী।

আটককৃতরা হলেন—দেবীডুবা ইউনিয়নের গালান্ডি এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় এবং একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এসময় ধনঞ্জয় রায় নামে চক্রটির আরেক সদস্য পালিয়ে যায়।

অভিযানে তিনটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটন ফোন, ১৬টি সিমকার্ড, একটি সিপিইউ, দুটি ক্যামেরা, তিনটি রেজিস্টার এবং নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত আলামতসহ দেবীগঞ্জ থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, আটক দুই সদস্যের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  দেবীগঞ্জ   অনলাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close