প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:২১ পিএম

দামুড়হুদায় গলায় ওষুধ আটকে রোকসানা আক্তার নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট ) রাত ১০ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের টুটুলের মেয়ে।
পরিবার সূত্র জানাযায়, শিশুটি কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত ছিলো। তাই শিশুটির মা জ্বরের ওষুধ ‘নাপা ট্যাবলেট’ দুই ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় আটকে যায়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পরিবারের সদস্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ মো. ফরহাদ হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম