মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাঁদপুরে ২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ২:৪৬ পিএম

চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২১০টি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ আগস্ট থেকে, চলবে ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫টি পদের বিপরীতে ২১০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো:

পরিসংখ্যানবিদ: ৫ জন

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতিতে স্নাতক

বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

ডাটা এন্ট্রি অপারেটর: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

স্বাস্থ্য সহকারী: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস

বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

গাড়িচালক: ২ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান + বৈধ ড্রাইভিং লাইসেন্স

বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে (১২ আগস্ট ২০২৫ অনুযায়ী)। তবে সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট কোটার ক্ষেত্রে বয়সসীমায় ছাড় প্রযোজ্য হবে।

প্রতিটি পদের জন্য টেলিটক মোবাইলের মাধ্যমে ১১২ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন: অফিসিয়াল ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাকরি   সিভিল সার্জেনের কার্যালয়   কর্মসংস্থান   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close