শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নরসিংদীর মেঘনায় অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:২৩ AM
নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে

নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে

নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুব্রত কুমার পোদ্দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর ও চড়দিঘলদী ইউনিয়নের রসুলপুর ও জিৎরামপুর সীমান্তবর্তী মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ছোট নৌকা এবং প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ওসি সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে উপপরিদর্শক মো. আলাউল হক, সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম, তৈয়বুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি টিম।

ওসি সুব্রত কুমার পোদ্দার আরো জানান, নৌ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ ধরার নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নৌপথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   মেঘনা   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close