প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:২৭ AM

বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিহত ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলেএ আয়োজন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার সহ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে উপাচার্য সহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ হাবিবুর রহমান কবিরের স্মৃতিচারণা করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, হাবিবুর রহমান কবি বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালের আগস্ট মাসে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার এক সংঘর্ষে তিনি নিহত হন বলে জানা যায়।