বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৯ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ১০:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ বলে আখ্যায়িত করেছেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়, সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্র মামলার বিচার শুরু হওয়ার পর ওয়াশিংটন একাধিক পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিচারমন্ত্রীর ভিসা বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী ব্রাসিলিয়ায় মন্ত্রিসভার বৈঠকে লুলা বলেন, ‘‘আমার সহকর্মী লেওয়ানডস্কির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। আমি এবং আমার সরকার তার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।’’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের কয়েকটি আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং বলসোনারোর বিচার কার্যক্রম পরিচালনাকারী এক বিচারকের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে বলসোনারোকে ‘‘ট্রপিকসের ট্রাম্প’’ নামে ডাকা হতো। বর্তমানে অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় তিনি গৃহবন্দি রয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

সূত্র: এএফপি 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   যুক্তরাষ্ট্র   ভিসা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close