বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদারীপুরে তাঁতী দলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম
মাদারীপুর (শিবচর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩২ পিএম
তাঁতী দলের সাধারণ সম্পাদক

তাঁতী দলের সাধারণ সম্পাদক

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক নুর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

গতকাল সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে মাদবরেরচর বাজারসংলগ্ন সেতুর উপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন (২৪ আগস্ট) রাতে নুর ইসলামের বালুর গোদি থেকে দুর্বৃত্তরা ইট চুরি করে নিয়ে যায় এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গোদি সম্পূর্ণ পুড়ে যায় ও প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে পরদিন রাতেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মিরাজ মুন্সী, জাবেদ মুন্সী, ইমদাদ মাদবর, মিন্টু মাদবরসহ কয়েকজন। 

তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   তাঁতী দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close