শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:২২ পিএম
বান্দরবানে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

বান্দরবানে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

বান্দরবান জেলায় সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অনুমোদনবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কাঠ ও বনজ দ্রব্য ব্যবহারকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের নির্দেশনার আলোকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরও জেলা প্রশাসন বান্দরবানে সব ধরনের অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশনা দিয়েছিল। পরবর্তীতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ভাটা গুড়িয়ে দেওয়ার অভিযান পরিচালনা করে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ইটভাটা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close