বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ৭৩ বছরের বৃদ্ধ আটক
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম

ঢাকার আশুলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামাদ (৭৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বৃদ্ধের নাম সামাদ (৭৩)। তিনি নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার পর ভুক্তভোগী শিশুসহ আরও কয়েকজন শিশু অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে যায়। কিছুক্ষণ পর অন্য শিশুরা বাসা থেকে বের হয়ে এলেও ওই শিশু সেখানে থেকে যায়। পরে বৃদ্ধ শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ সময় শিশুর মা তার মেয়ের কিছু বিষয় লক্ষ্য করেন এবং তিনি বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর অভিযুক্ত সামাদ কৌশলে পালিয়ে যান। বাড়ির মালিক বিষয়টি মীমাংসার আশ্বাস দেয়। 

এরপর সোমবার রাতে কিছু লোকজন বৃদ্ধকে ডেকে এনে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল মিমাংসা না হওয়ায় আজকে মঙ্গলবার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সামাদকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   শিশু   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close