বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিজাব পরা ছাত্রীদের বের করে দেওয়ায় ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কারণ হলো হিজাব পরা কয়েকজন ছাত্রীকে ক্লাস থেকে বের করা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণিতে ২২ জন শিক্ষার্থী হিজাব পরায় ক্লাস থেকে বের করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানানোর জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, রোববার (২৪ আগস্ট) স্কুলের প্রভাতি শাখায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা হিজাব পরে ক্লাসে উপস্থিত হয়। সব ক্লাসে কোনো আপত্তি না থাকলেও শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন। 

অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং বলেন, “মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে।”

শিক্ষক নিজ বক্তব্যে বলেন, স্কুলের ড্রেস কোড অনুযায়ী কেউ পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ পরতে হবে, কিন্তু অনেক শিক্ষার্থী অন্য ধরনের ওড়না পরে আসায় তাদের ক্লাস থেকে বের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভিকারুননিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close