গোপালগঞ্জে মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেরকে (ছাত্র-ছাত্রীদের) সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে সকাল ১০ টায় এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আবু দারদা শোহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী, প্রথিতযশা আইনজীবী এবং অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আজহার উদ্দিন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের এগিয়ে আসতে হবে।”
সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন বিস্তী ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামরুজ্জামান শিকদার (কামাল), যিনি জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মনোয়ারা জালাল ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট।
অনুষ্ঠানটি মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জ জেলা শাখার শিক্ষক তাওহীদ ইসলামের সঞ্চালনায় সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন মেরিট কেয়ার একাডেমি জেলা শাখার পরিচালক আরাফাত আলম, ফোকাস-এর চেয়ারম্যান এবং প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সকালে বৈরী আবহাওয়ার কারণে যারা উপস্থিত হতে পারেননি, তাদের ক্রেস্ট পরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
পরিশেষে আয়োজকরা আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ