প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৬:৫৮ PM

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন এ কে এম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব; কাজী মো. ফজলুল করিম বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ); আহম্মদ মুঈদ বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন; কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সাইফুল আলম এফসিএস, কোম্পানি সচিব।