মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নবীনগরে প্রচন্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, ৪ জন হাসপাতালে ভর্তি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রচন্ড গরমে ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো heat adjection বা অতিরিক্ত গরমে শরীরের প্রভাব। শরীরের অতিরিক্ত ঘাম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে শিক্ষার্থীরা এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তিনি আরো বলেন, গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাসপাতালে যায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close