বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৩৮ পিএম
দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়। 

বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) এবং খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ছয়ঘড়িয়া সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন ওই দুইজন। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি-৬ এর সহকারী পরিচালক হায়দার আলী জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দর্শনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close