বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী আম্পায়ার জেসিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৩৭ পিএম

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। এর মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন মাইলফলক। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মার্কিন দূতাবাস লিখেছে, ‘অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।’ দূতাবাস আরও জানায়, এক্সচেঞ্জ প্রোগ্রাম বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করে।

জেসি ইতিমধ্যে বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিং করেছেন। গত দুই বছর ধরে তিনি নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবেও দায়িত্ব পালন করবেন জেসি। এই নিয়োগ তাঁর জন্য বড় এক আত্মবিশ্বাস হয়ে উঠেছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  দূতাবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close