বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘কেজিএফ’-এর ‘বোম্বে ডন’ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৩১ পিএম

কন্নড় অভিনেতা ও শিল্পনির্দেশক দিনেশ ম্যাঙ্গালুরু আর নেই। সোমবার (২৫ আগস্ট) ভোরে দীর্ঘ অসুস্থতার পর নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তিনি কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ম্যাঙ্গালুরু শহরের সন্তান দিনেশ প্রথমে কন্নড় সিনেমায় পা রাখেন শিল্পনির্দেশক হিসেবে। নান্দনিক কাজ ও পেশাদারিত্বের জন্য দ্রুতই তিনি সম্মান কুড়ান। তবে ক্যামেরার পেছনে শুরু করলেও অভিনয়েই তিনি খুঁজে পান নিজের সাফল্যের আসন।

‘আ দিনাগালু’ ছবিতে সীতারাম শেঠি চরিত্রে অভিনয় করে দিনেশ সমালোচকদের নজর কাড়েন। এরপর ‘রিখি’, ‘উলিদাভারু কন্দন্তে’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘রানা বিক্রমা’, ‘ইন্তি নিন্না প্রীতিয়া’সহ একাধিক ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করেন। তবে তাঁর সবচেয়ে আলোচিত চরিত্র ছিল জনপ্রিয় ছবি ‘কেজিএফ’-এ ‘বোম্বে ডন’। এই চরিত্রই তাঁকে নতুন প্রজন্মের দর্শকের কাছে আলাদা উচ্চতায় পৌঁছে দেয়।

সহকর্মীরা তাঁকে স্মরণ করছেন বিনয়ী ও মেধাবী অভিনেতা হিসেবে। তাঁর মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি এই প্রতিভাবান অভিনেতাকে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বোম্বে ডন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close