বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাহারোলে আলট্রাপৌর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:২৫ পিএম
কাহারোলে আলট্রাপৌর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

কাহারোলে আলট্রাপৌর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলট্রাপৌর গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেশমূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহনবীশ। 

এছাড়াও, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আল-বিনুস সরেন, ফিলিপ বিশ্বাস, বাপ্পি জয়ধরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে লাভলী লাকি বিশ্বাস বলেন, “এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো অতি দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। গ্রাজুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তাই নয়, সামাজিক সচেতনতা ও দক্ষতার প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে এ কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাহারোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close