প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই।
জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।
এ সময় কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।
নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রশ্নে তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারাই গুরুত্ব পাবে।