বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডাকসু নির্বাচন: চারুকলায় শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম

আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন টানানোর কিছুক্ষণের মাথায় সেটা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার টানানোর মাধ্যমে প্রচারণা শুরু করে দলটি। তবে, চারুকলা অনুষদে শিবিরের পুর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুন টানানোর পরে সেটা ফেলে দেওয়া হয়। 

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। তবে, এ ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে ঢাবি শাখা শিবির সভাপতি ও প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো। এটা ছাত্রলীগের কাজও হতে পারে আবার অন্য কারো কাজও হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা কারা করছে তা নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে। 

তবে ও বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close