মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সাকাকে মাঠে পেতে লাগতে পারে ৪ সপ্তাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলের দুই মূল খেলোয়াড়কে হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে গানাররা ধাক্কা না পেলেও এবার পেতে যাচ্ছে।

প্রথমে মার্টিন ওডেগার্ড। পরে চোটের কারণে মাঠ ছাড়েন বুকায়ো সাকা। 

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নাকি চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সাকাকে। আর্সেনাল ফরোয়ার্ডকে নিয়ে এমন দুসংবাদ জানিয়েছে বিবিসি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে একটা গোলও করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই চোট তার পিছু ছাড়ছে না। সর্বশেষ মৌসুমেও একই চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

খবর যদি সত্যি হয় তাহলে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ মিস করবেন সাকা। আগামী শনিবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা মিস করবেনই সঙ্গে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটির বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হতে পারে। শুধু আর্সেনালের জন্যই ধাক্কার হবে না ইংল্যান্ডেরও হবে।

কেননা আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ‘থ্রি লায়নদের’। প্রতিপক্ষ অ্যান্ডোরা ও সার্বিয়া।

তবে, সাকাকে নিয়ে আর্সেনালের মাথা ব্যথা থাকলেও ওডেগার্ডকে নিয়ে তেমনটা নেই। সামনে ম্যাচ মিস করতে পারেন এমনটা জানা যায়নি কাঁধের চোট পাওয়া নরওয়ের মিডফিল্ডারকে নিয়ে। দুজনই চোটে পড়লেও আর্সেনালের আক্রমণভাগ ও মিডফিল্ড বেশ শক্তিশালীই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  সাকা   আর্সেনাল   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close