বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আ’লীগ সরকার গ্যাস সংযোগে কোনো ন্যায্যতা দেখায়নি : ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৯:৩৪ PM
আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  ড. এম এ কাইয়ুম বলেছেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি অভিযোগ করেন, “গত ১৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গ্যাস সংযোগ প্রদানের ক্ষেত্রে কোনো ন্যায্যতা দেখায়নি। বরং দলীয় স্বার্থে ঘনিষ্ঠ ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়েছে।”

আজ সোমবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাহক-গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. এম এ কাইয়ুম বলেন, “স্বৈরাচারী শাসনামলে নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে। এর ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং বৈষম্য ক্রমে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এ সময় হাজারো অবৈধ সংযোগ দলীয় প্রভাব খাটিয়ে দেওয়া হলেও প্রকৃত আবেদনকারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এ পরিস্থিতির অবসান ঘটাতে সমাবেশে উপস্থিত নেতারা একযোগে স্লোগান দেন কেউ পাবে, কেউ পাবে না এ বৈষম্য আর নয়।”

তিনি বলেন, “স্বৈশাসক শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। দেশের মানুষ ন্যায় বিচার পায়নি। ১৭ বছর দেশের মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারেনি।”
 
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “বৈষম্যমুক্ত সেবা নিশ্চিত করতে হলে দেশের আইনশৃঙ্খলা, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে গ্যাস সংযোগের মতো গুরুত্বপূর্ণ সেবায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা জরুরি।”

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশা প্রকাশ করে তিনি বলেন, “জনগণ এবার স্বাধীনভাবে ভোট দিয়ে এমন একটি সরকার গঠন করবে, যে গ্যাস সংযোগসহ সকল মৌলিক সেবার ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত করবে।”

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব) এস এম সাইদুল ইসলাম, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জিল্লু ও তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ সামাদ আকন্দসহ সংগঠনের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ



আরও সংবাদ   বিষয়:  আ’লীগ   সরকার   গ্যাস সংযোগ   কাইয়ুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close