বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মালিককে ফেরত দিলেন ভ্যানচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:০৬ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক ভ্যানচালক সড়কে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন।

গত ৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে ডিম বিক্রি করে ফেরার পথে টাকা হারান রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম। টাকার খোঁজ না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। ওইদিনই ভ্যানচালক আব্দুল খালেক টাকাগুলো কুড়িয়ে পান এবং মালিকের সন্ধান না পাওয়া পর্যন্ত নিজের কাছে রাখেন।

পরে লোকমুখে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হয়ে খালেক ১২ কিলোমিটার দূরে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে টাকাগুলো ফিরিয়ে দেন। টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হন সিরাজুল ইসলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করে খালেককে ৩০ হাজার টাকা পুরস্কার দেন।

গ্রামবাসীর মতে, এ ঘটনাই প্রমাণ করে সমাজে এখনো সৎ ও মহৎ মানুষ রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভ্যানচালক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close