সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:৫৩ পিএম
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন

নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়া পাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পর তাদের সহায়তা প্রদানের জন্য নিজ উদ্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

গতকাল রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে তিনি নিজ হাতে ১২ বান্ডিল ঢেউটিন, ৪ প্যাকেট শুকনো খাবার ও চাউল এবং নগদ ৩৬ হাজার টাকা পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।

ইউএনও সেলিম আহমেদ বলেন, “দুঃসময়ে মানুষকে সহায়তা করা আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে,তার জন্য আমরা সব রকম সহযোগিতা করব।”

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সাপাহার   অগ্নিকাণ্ড   ইউএনও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close