বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৮:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক মানবদেহে পাওয়া গেছে মাংসখেকো পরজীবী মাছি, যা ইংরেজিতে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামে পরিচিত। আক্রান্ত ব্যক্তি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেরেন এবং এরপরই তার দেহে পরজীবীটি শনাক্ত হয়।

মার্কিন স্বাস্থ্য বিভাগের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৪ আগস্ট সংক্রমণটির কথা নিশ্চিত করে। তবে গোপনীয়তার কারণে ওই রোগীর পরিচয় বা বিস্তারিত জানানো হয়নি।

এর আগে দেশটির গবাদিপশু শিল্পের একটি সূত্র জানিয়েছিল, আক্রান্ত ব্যক্তি আসলে গুয়াতেমালা থেকে ফিরেছিলেন। যদিও সরকারি ঘোষণায় সে তথ্য ভিন্ন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মার্কিন জনস্বাস্থ্যের জন্য এ ঝুঁকি খুবই কম। এখন পর্যন্ত দেশটিতে কোনো প্রাণীর মধ্যে এ সংক্রমণ পাওয়া যায়নি। তবে সংক্রমণের খবর সামনে আসতেই আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্রের বিশাল গবাদিপশু ও গরুর মাংস শিল্প।

মধ্য আমেরিকা থেকে শুরু করে মেক্সিকোর দক্ষিণাংশ পর্যন্ত ছড়িয়ে পড়া স্ক্রুওয়ার্ম উত্তর দিকে এগোচ্ছে, আর সেই হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রও দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

এই পরজীবী মূলত মাছির মাধ্যমে ছড়িয়ে থাকে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সম্প্রতি টেক্সাস সফরে ঘোষণা দেন, সেখানে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী, কেবল টেক্সাসেই যদি প্রাদুর্ভাব ছড়ায় তবে গবাদিপশুর মৃত্যু, শ্রম ব্যয় ও ওষুধ খরচ মিলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে প্রায় ১৮০ কোটি ডলার।

বিফ অ্যালায়েন্স নামের একটি শিল্প সংগঠনের এক নির্বাহী ই-মেইলে বিভিন্ন খামারি ও ব্যবসায়ীদের সতর্ক করে লিখেছেন, “মেরিল্যান্ডে এক মানুষের শরীরে পরজীবী পাওয়া গেছে। তবে গোপনীয়তার কারণে ওই রোগীর পরিচয় বা বিস্তারিত জানানো হয়নি।”

স্ক্রুওয়ার্ম আসলে কী?

এটি মাছির মাধ্যমে ছড়ানো এক ধরনের পরজীবী। স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। সেখান থেকে শত শত লার্ভা ফুটে ধারালো মুখ দিয়ে জীবন্ত প্রাণীর মাংস খেতে থাকে। চিকিৎসা না করলে আক্রান্ত প্রাণী বা মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ে। নামটি এসেছে ওই লার্ভার খাওয়ার ভঙ্গি থেকে, যেন কাঠে পেরেক ঢুকছে স্ক্রু ঘোরানোর মতো।

মানুষের শরীরের এই সংক্রমণ বিরল হলেও বিপজ্জনক। চিকিৎসা মানে শত শত লার্ভা হাতে করে সরানো, ক্ষত জীবাণুমুক্ত করা। দ্রুত চিকিৎসা পেলে বাঁচা সম্ভব, তবে প্রক্রিয়াটি কষ্টকর।

উল্লেখ্য, ষাটের দশকে ব্যাপক হারে জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে যুক্তরাষ্ট্র থেকে স্ক্রু-ওয়ার্ম নির্মূল করা হয়েছিল। তারা স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম ফুটত না। এখনো সেই একই কৌশল আবার সামনে আনতে হচ্ছে।

অন্যদিকে, সাত দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে গরুর পাল সবচেয়ে কমে যাওয়ায় গরুর মাংসের দাম এরই মধ্যে রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে মানবদেহে স্ক্রু-ওয়ার্ম শনাক্ত হওয়ার খবর গোপন রাখার চেষ্টা ও শিল্পের উৎকণ্ঠা ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মানবদেহ   মাংসখেকো   মাছি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close