প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:১৬ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সিনিয়র সাংবাদিক এবং মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক দীর্ঘদিন যাবৎ অসুস্থ। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদা।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তার পক্ষে অর্থ সহায়তা পৌঁছে দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ খান এবং তানভীর হুদার ব্যক্তিগত প্রতিনিধি সুমন আহমেদ।
এসময় অধ্যাপক তানভীর হুদা ভিডিও কলের মাধ্যমে সোবহান ফারুকের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ-খবর নেন এবং তাকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর