সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
ঢাকা শহর থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:০২ পিএম

ঝুঁকিপূর্ণ এবং যানজটের কারণে ঢাকা শহর থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

তবে তিনি বলেন, এ যানগুলো অনেক মানুষের কর্মসংস্থানের উৎস, এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা ছাড়া এ পদক্ষেপ নেওয়া কঠিন।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঢাকার মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যেকটি অটোরিকশার পেছনে একটি পরিবার আছে। তাদের জীবিকা চলে এ যান থেকে। আজ যদি আমরা অটোরিকশা বন্ধ করি, তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে এবং রাস্তায় চলাচল ঠিকভাবে হবে কি না?” 

উপদেষ্টা আরও বলেন, “আমরা চেষ্টা করছি সড়কে যানজট কমানোর জন্য। কিন্তু বাস্তবতা হলো, কিছু সামাজিক ও অর্থনৈতিক বিষয় মেনে নিতে হবে।”

তিনি প্রত্যেক পরিবর্তন বাস্তবসম্মত ও ধাপে ধাপে নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন, যাতে সাধারণ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  অটোরিকশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close