বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে ছিনতাইয়ের প্রতিবাদ করায় প্রবাসীকে মারধর
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীদের প্রতিবাদ করায় এক প্রবাসী যুবককে মারধর করে তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনা ঘটেছে গোলাকান্দাইল এলাকায়।

আহত নাদিম হোসেন জানিয়েছেন, রবিবার (২৪ আগস্ট) দুপুরে স্বর্ণ বিক্রির টাকা নিয়ে বাসায় ফেরার পথে হিরা, জিসান, তৌসিন, তুষার, নিহাল, ইয়ামিনসহ ৮–১০ জন দুষ্কৃতিকারী তার গতিরোধ করে। ইব্রাহিম শেখ নামে এক ব্যক্তি পালিয়ে তার বাড়িতে আশ্রয় নিলে ছিনতাইকারীরা সেখানে প্রবেশ করে নাদিমের মায়ের সঙ্গে অশোভন আচরণ করে এবং খুনের হুমকি দেয়।

পরবর্তী দিন সকালে নাদিমকে এলোপাথারীভাবে মারধর করা হয়। এই সময় তার পকেটের নগদ টাকা ও গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নাহিদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছিনতাইয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close