বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড করেছে।

দলের নেতৃত্বে থাকছেন ফাতিমা সানা। এর আগে, চলতি বছর লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়কত্ব করেন ফাতিমা। তবে মূল বিশ্বকাপে এবারই প্রথম জাতীয় দলের নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ফাতিমা সানারা। এই সিরিজেও খেলবে ঘোষিত স্কোয়াডের ক্রিকেটাররাই। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সদ্য আয়ার‍ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমা। তরুণ এই ক্রিকেটারের জন্য এটি হবে প্রথম ওয়ানডে বিশ্বকাপ।

পাকিস্তান নারী দলের স্কোয়াডঃ

ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ,আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেটকিপার), সায়েদা আরুব শাহ।

তবে, বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান দলের সব গ্রুপপর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি দল সেমিফাইনালে (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) উত্তীর্ণ হয়, সেগুলোও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   বিশ্বকাপ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close