প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০:০৫ AM আপডেট: ২৫.০৮.২০২৫ ১০:০৭ এএম

স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পের জোড়া গোলে রিয়াল ওভেইদো’কে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস
ব্ল্যাঙ্কোস’রা। অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। অপরদিকে, ইংলিশ
প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ড শেষে ফের হতাশাই সঙ্গী হয়েছে ম্যানচেস্টার
ইউনাইটেডের। আত্মঘাতী গোলে এগিয়ে থেকেও ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করে
রেড ডেভিলস। ইতালিয়ান সিরি আ’য় পারমার বিপক্ষে জয় তুলে নিয়েছে য়্যুভেন্তাস।
ইতালিয়ান সিরি আ’য় ঘরের মাঠে পারমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে য়্যুভেন্তাস।
রোববার (২৪ আগস্ট) রাতে ওভেইদোর মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৩৮তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আবারও এমবাপ্পের গোলে ব্যবধান বাড়ে। ইনজুরি টাইমে ভিনিসিয়ুস জুনিয়রের গোল রিয়ালের জয় নিশ্চিত করে।
ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে শুরুটা ভালো করেও জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও, বদলি খেলোয়াড় স্মিথ রোর গোলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়। প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি মিস করেন।
ঘরের মাঠে পারমার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সিরি আ’তে নিজেদের প্রথম জয় তুলে নেয় য়্যুভেন্তাস। জোনাথান ও ডুসান মারে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান।
স্বদেশ প্রতিদিন/এমএম