বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০:২৫ AM আপডেট: ২৫.০৮.২০২৫ ৬:১২ PM
ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু

ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু

খুলনা সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জন নিহত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোজাহিদুর মোড়ল, ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন, বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান ও উপজেলার সাহস ইউনিয়নের হাফিজুর রহমান।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডুমুরিয়া   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close