বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজায় একদিনে নিহত ৫১, মানবিক সহায়তায় গিয়ে প্রাণ হারালেন ২৪ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৮:১১ AM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় সোমবার (২৫ আগস্ট) একদিনে অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জন নিহত হয়েছেন মানবিক সহায়তা নিতে গিয়ে। এছাড়া অনাহার ও অপুষ্টির কারণে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া সামরিক অভিযানে গাজা শহরে এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়েছে।

টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছানো অনেক এলাকায় কঠিন হয়ে পড়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছে, কিন্তু তাদের সন্ধান ও সাহায্যে ত্রাণকর্মীরা সঠিকভাবে কাজ করতে পারছেন না।

গাজার হাসপাতালগুলো অত্যন্ত চাপের মধ্যে রয়েছে, চিকিৎসকরা আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সিভিল ডিফেন্স আরও বলছে, গাজার কোথাও এখন নিরাপদ জায়গা নেই, বেসামরিক এলাকা ও আশ্রয়কেন্দ্র পর্যন্ত বোমাবর্ষণ চলছে।

ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে গাজা শহরের সাবরা এলাকায় প্রবেশ করেছে, যার ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য হয়েছেন।

এই হামলার ফলে গাজায় দুর্ভিক্ষের অবস্থাও আরও সংকটময় হয়ে উঠেছে। খাদ্যাভাবে ৮ জনের মৃত্যু হয়েছে, আর যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে, যার মধ্যে ১১৫ জন শিশু।

মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন, ইসরায়েলের এই অভিযান গাজা শহর ধ্বংস করে পুরো অঞ্চল থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাতের লক্ষ্য রেখে পরিচালিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   ফিলিস্তিন   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close