বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরিকে ধর্ষনের দায়ে ১ জনের যাবজ্জীবন
পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:২৮ পিএম

নওগাঁর পত্নীতলায় কিশোরিকে ধর্ষনের দায়ে আহম্মদ সালাম (৩৮) নামের ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।

রোববার (২৪ আগস্ট) সকালের দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রায়ের সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকাল তিন টার সময় আঃ সালাম পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পাশ থেকে একজন নাবালিকা মেয়েকে সিএনজিযোগে অপহরণ করে নওগাঁ শহরের ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোঃ মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেকে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়ের বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব শহরের ভবানীপুর আসামির ভাড়া বাসা থেকে গ্রেফতার করে এবং মেয়েকে উদ্ধার করে।

এরপর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আঃ সালামসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সতেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ রায়ের জন্য দিন ধার্য করেন। আজ আসামিদের উপস্থিতিতে আসামি আঃ সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাসের রায় পড়ে শুনানো হয় এবং মূল আসামি পূর্ব হতেই হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসামী পক্ষের কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  নওগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close